মঠবাড়িয়ায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষ্যে রবিবার জাতীয় পতাকা উত্তলনে অবমাননার দায়ে ৯ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। ৯টি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা করে ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আকাশ কুমার কুণ্ডু জানান, পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০) অনুযায়ী উপজেলা শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৭ মার্চ ঐতিহাসিক দিবসে যথাযথ সম্মান প্রদর্শন না করে উপজেলা শহরের বাজার এলাকায় জাতীয় পতাকার সঠিক মাপ না থাকা, নোংরা পরিবেশে পতাকা টানানো, পতাকা কুচকে রাখাসহ জাতীয় পতাকা অবমাননার দায়ে ৯ প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়।
