ইত্তেফাক রিপোর্ট
শুল্ক কর ‘ই-পেমেন্টের’ মাধ্যমে পরিশোধ করা বাধ্যতামূলক করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ বিষয়ে গতকাল রবিবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে আমদানি-রপ্তানির পণ্য চালানের বিপরীতে ২ লাখ টাকার বেশি শুল্ক কর ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে। এছাড়া ২০২২ সালের ১ জানুয়ারি থেকে যে কোনো পরিমাণের শুল্ক কর ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ করা বাধ্যতামূলক।
