রাবির স্বেচ্ছাসেবী সংগঠন ইআরও’র রাজশাহী জেলা কমিটি গঠন

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২১:৩৪

রাবি সংবাদদাতা

সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে কাজ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ইকুয়্যাল রাইটস্ অরগানাইজেশনের (ইআরও) রাজশাহী জেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে ১৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত রাজশাহী জেলা কমিটিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাজ কিরণ দাসকে সভাপতি ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়া এলাকার হরিজন পল্লীর সেতু রায়কে সাধারণ সম্পাদক করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।