নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনাবাসীর বহু কাঙ্ক্ষিত বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প একনেকে পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার আনন্দ র্যালি ও সমাবেশ করেছেন জেলাবাসী। বেসরকারি সংস্থা আইইডি’র সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’-এ আনন্দ র্যালির আয়োজন করে। র্যালি শেষে পৌরসভার মোড়ে আনন্দ সমাবেশের আয়োজন করা হয়। জনউদ্যোগের আহবায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে নেত্রকোনাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি (একনেক) সভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম, সাংবাদিক একেএম আব্দুল্লাহ, কামাল হোসাইন, উন্মেষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আরিফুল ইসলাম রিপন ও প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি কবি তানভীর জাহান চৌধুরী এবং জনউদ্যোগের ফেলো প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল।
