নেত্রকোনা জেলা প্রশাসনে তিন নারী গাড়িচালক নিয়োগ

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২১:৪৬

নেত্রকোনা প্রতিনিধি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সোমবার নেত্রকোনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্নারের উদ্বোধন করা হয়েছে। আর এদিনটিকে সম্মান করে নেত্রকোনা জেলা প্রশাসন থেকে অস্থায়ী ভিত্তিতে তিন জন নারীকে গাড়িচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন, নাজনীন আরা শাওন, ইরফামা জাহান লিয়া এবং সুজেদা আক্তার।

জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্নারের উদ্বোধন করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের সভাপতি কাজি সুমান্না আখতার।  এ সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্নার থেকে সেবা প্রদানের লক্ষ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে একটি অ্যাপস উদ্বোধন করা হয়।