ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রেসক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ লক্ষ্যে সোমবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ শিক্ষাবোর্ড চেয়ারম্যান গাজী হাসান কামাল প্রমুখ। পরে এক আনন্দ শোভাযাত্রা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
