ময়নামতি ওয়ার সিমেট্রি কুমিল্লাতে অবস্থিত একটি কমনওয়েলথ যুদ্ধ সমাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মায় সংঘটিত যুদ্ধে যে ৪৫০০০ কমনওয়েলথ সৈনিক নিহত হন, তাঁদের স্মৃতি রক্ষায় মিয়ানমার, আসাম এবং বাংলাদেশে নয়টি রণ-সমাধিক্ষেত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশে এমন দুটি কমনওয়েলথ রণ-সমাধিক্ষেত্র আছে, যার একটি কুমিল্লায় এবং অন্যটি চট্টগ্রামে। প্রতি বছর দেশি-বিদেশি বহুসংখ্যক দর্শনার্থী এ ওয়ার সিমেট্রি দেখতে আসেন, স্থানীয়রা যাকে ‘ইংরেজ কবরস্থান’ বলে থাকে।
মহামারি করোনার শুরুর দিকে অন্যসব কিছুর মতো এটিও বন্ধ করে দেওয়া হয়। কিন্তু বর্তমানে সবগুলো পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হলেও এখনো খোলা হয়নি এ ওয়ার সিমেট্রি । ফলে ইতিহাসপ্রিয় দর্শনার্থীরা ময়নামতি এসেও ঐতিহাসিক এ স্থানটি দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই কর্তৃপক্ষের বিনীত আবেদন এই যে, স্বাস্থ্যবিধি মেনে ময়নামতি ওয়ার সিমেট্রি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হোক।
আবদুল্লাহ আল মুছাদ্দিক
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
