রাস্তার ওপর ধান গম মাড়াই!

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২১:৫১

রাস্তা দিয়ে সবসময় গাড়ি চলাচল করে। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ রাস্তার ওপর গম ধান ইত্যাদি মাড়াইয়ের জন্য রেখে দেই। অর্থাত্ গাড়ির চাকায় পিষ্ট হয়ে সেটা মাড়াই হয়ে যাবে। এতে কিছু টাকা বা শারীরিক কষ্ট বেঁচে গেলেও এটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। গ্রামের পথে এই ধরনের কাজ করতে দেখা যায়। আমাদের গ্রামকেন্দ্রিক ৮০ শতাংশ রাস্তাতেই ধান গম মাড়াই করা হয়। যার ফলে গাড়ি স্লিপ করার একটা সম্ভাবনা থাকে। বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা অনেক ক্ষেত্রেই স্লিপ করে পড়ে যান। এছাড়াও তিন-চার হুইলারের গাড়িও ব্রেক মিস করে নানান দুর্ঘটনা ঘটাচ্ছে। তাই এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

মো. নাজমুচ্ছাকিব

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া