এলজিইডির শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা পুরস্কার পেলেন ৯ জন

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২১:৫৪

ইত্তেফাক রিপোর্ট

গতকাল আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে এলজিইডির ‘শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা পুরস্কার ২০২১’ দেওয়া হয়েছে। আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি। এ সময় ৯ সফল নারীকে পুরস্কৃত করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান।