আজ আন্তর্জাতিক নারী দিবস। এই দিবসে স্ত্রী আনুষ্কা শর্মা ও কন্যা ভামিকার উদ্দেশে শুভেচ্ছা বার্তা দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
আনুষ্কাকে নিজের থেকেও অনেক শক্তিশালী জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বার্তা দিয়েছেন কোহলি। সদ্যোজাত মেয়েকে নিয়ে কথা বলেছেন তিনি।
কোহলি লিখেছেন, ‘তোমার মত কঠিন মানসিকতার, ভয়ডরহীন, লড়াকু নারী খুবই কম দেখেছি।’
কন্যা ভামিকা সম্পর্কে কোহলি লিখেন, ‘সন্তানকে জন্ম নিতে দেখার অভিজ্ঞতা দারুণ ও অবিশ্বাস্য। সেই মুহূর্তের সাক্ষী হতে পেরে গর্ব বোধ করছি। একই সঙ্গে বুঝতে পেরেছি নারীদের মধ্যে এক অদ্ভুত শক্তি আছে। ঈশ্বরের দেওয়া সেই শক্তির জন্যই নারীরা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও লড়াকু মানসিকতার।’
ইত্তেফাক/এমআর

