ঈশ্বরগঞ্জে ভিজিডির টাকা বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ!

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২১:৪৬

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

ঈশ্বরগঞ্জে ভিজিডি প্রকল্পের সঞ্চয়ের টাকা বিতরণে অনিয়মের অভিযোগে দুস্থ মহিলারা গত বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করে। 

ঘটনাস্থল থেকে বড়হিত গ্রামের মাজেদা খাতুন জানান, তাকে ৪ হাজার ৩শ’ টাকার মাঝে দেওয়া হয় ২ হাজার ৩শ’ টাকা, পুরাহাতা গ্রামের সালেহা খাতুনকে ৩ হাজার ২শ’ টাকার মাঝে দেওয়া হয় ২ হাজার ২শ’ টাকা বড় ডাংরী গ্রামের কামরুন্নাহারকে ৪ হাজার ৮শ’ টাকার মাঝে দেওয়া হয় ৪ হাজার ১শ’ টাকা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ জালাল বলেন, ‘গরীবের টাকা নিয়ে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে রুমানা জানান, আর্থিক অনিয়ম মেনে নেওয়া যায় না। অবশ্যই তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।