ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ঈশ্বরদীর পাকশীতে লালনশাহ সেতুর গোলচত্বরে দু’টি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলিসহ ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ফারুক কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চিরমারিচর গ্রামের দিনু মন্ডলের ছেলে বলে জানা গেছে। বৃহস্পতিবার গভীর রাতে কুষ্টিয়া-ঈশ্বরদী-নাটোর মহাসড়কের পাকশী লালনশাহ সেতুর গোলচত্বরে কুষ্টিয়া-ঢাকাগামী শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে পাকশী হাইওয়ে পুলিশ এই অস্ত্র ও গুলি উদ্ধার করে।
