বরিশাল অফিস
বরিশালে অভিযান চালিয়ে ১ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড থেকে রাসেল হাওলাদার ও তানভীর হাওলাদারকে আটক করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. জাকির হোসেন মজুমদার রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এদিকে ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা জানান, ফুলবাড়ী থানা পুলিশ সোমবার রাতে ৬০০ পিস ইয়াবা বড়ি ও মোটরসাইকেল জব্দ করেছে। এ সময় রেজাউল ইসলাম রেজা ও সোহেল রানা নামের দুই জন আটক হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, এ ব্যাপারে মঙ্গলবার থানায় মামলা হয়েছে।
মিঠাপুকুরে ফেনসিডিল ও
গাঁজাসহ নারী আটক
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা জানান, মিঠাপুকুরে ১৮ বোতল ফেনসিডিল ও ২০০ গ্রাম গাঁজাসহ আজুবা বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জামান বলেন, আজুবা বেগমের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
