স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
আগামী ৩ এপ্রিল চট্টগ্রাম জেলা ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচন। তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার মো. হাফিজুর রহমান। আগামী ৩ এপ্রিল এই নির্বাচন। এর আগে ১১ থেকে ১৫ মার্চ মনোনয়ন বিক্রি, ১৬ ও ১৭ মার্চ জমা, ১৮ মার্চ বাছাই এবং ২২ মার্চ তালিকা প্রকাশ করা হবে। ২০ মার্চ আপত্তি গ্রহণ। ২১ মার্চ আপিলের ওপর শুনানি। ২৩ মার্চ মনোনয়ন প্রত্যাহার এবং ২৪ মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ৩ এপ্রিল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ।
সমিতির ৩৫টি পদে নির্বাচন হবে। একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, চারজন সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, অতিরিক্ত সাধারণ সম্পাদক, দুজন যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, ৯টি বিভিন্ন সম্পাদকীয় পদ এবং ১৫ জন নির্বাহী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত হয়ে যায়। আর এই নির্বাচন নিয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গন বেশ জমে উঠেছে।
