কোপা আমেরিকা ২০১৯
স্পোর্টস ডেস্ক
শিরোপা প্রত্যাশী ব্রাজিল এবং আর্জেন্টিনা কোপা আমেরিকা ২০১৯ এর গ্রুপপর্বে বর্তমান চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হওয়া থেকে রক্ষা পেয়েছে।
গতকাল দক্ষিণ আমেরিকার সবচাইতে বড় ফুটবল আসরটির গ্রুপিং ও সূচি প্রকাশ করা হলে এ তথ্য জানা যায়। এবারের আসরে আমন্ত্রিত দল হিসেবে খেলবে এশিয়ার দুটি দল, ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার ও এশীয় শক্তি জাপান। স্বাগতিক ব্রাজিল স্থান পেয়েছে ‘এ’ গ্রুপে যেখানে প্রতিপক্ষ হিসেবে নেইমাররা পাচ্ছেন বলিভিয়া, ভেনেজুয়েলা এবং পেরুকে। বি গ্রুপে আছে গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনা। গ্রুপের অন্য দলগুলো হচ্ছে কলম্বিয়া, প্যারাগুয়ে এবং কাতার। জাপান প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে ‘সি’ গ্রুপে। এ গ্রুপটিতে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে বর্তমান চ্যাম্পিয়ন চিলি, ইকুয়েডর এবং ২০১১ সালের শিরোপা জয়ী উরুগুয়ে। কোপা আমেরিকার এবারের আসরটি অনুষ্ঠিত হবে ১৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত। শেষ দশবারের কাঠামো অনুযায়ী এবারও ১২টি দল অংশ নিবে। গ্রুপপর্বের সেরা দুই দলের পাশাপাশি কোয়ার্টার ফাইনালে উঠবে দু’টি তৃতীয় সেরা দলও।
ফি ক্স চা র
গ্রুপ পর্ব
১৫-৬ ব্রাজিল - বলিভিয়া গ্রুপ এ
ভেনেজুয়েলা - পেরু গ্রুপ এ
আর্জেন্টিনা - কলম্বিয়া গ্রুপ বি
১৬-৬ প্যারাগুয়ে - কাতার গ্রুপ বি
উরুগুয়ে - ইকুয়েডর গ্রুপ সি
১৮-৬ বলিভিয়া - পেরু গ্রুপ এ
জাপান - চিলি গ্রুপ সি
১৯-৬ ব্রাজিল - ভেনেজুয়েলা গ্রুপ সি
কলম্বিয়া - কাতার গ্রুপ বি
২০-৬ আর্জেন্টিনা - প্যারাগুয়ে গ্রুপ বি
২১-৬ উরুগুয়ে - জাপান গ্রুপ সি
২২-৬ পেরু - ব্রাজিল গ্রুপ এ
বলিভিয়া - ভেনেজুয়েলা গ্রুপ এ
ইকুয়েডর - চিলি গ্রুপ সি
২৩-৬ কাতার - আর্জেন্টিনা গ্রুপ বি
কলম্বিয়া - প্যারাগুয়ে গ্রুপ বি
২৫-৬ চিলি - উরুগুয়ে গ্রুপ সি
ইকুয়েডর - জাপান গ্রুপ সি
কোয়ার্টার ফাইনাল
২৮-৬ গ্রুপ এ জয়ী - তৃতীয় সেরা বি/সি
গ্রুপ এ রানার্স আপ - বি গ্রুপ রানার্স আপ
২৯-৬ গ্রুপ বি জয়ী - গ্রুপ সি রানার্স আপ
গ্রুপ সি জয়ী - তৃতীয় সেরা এ/বি
সেমিফাইনাল
৩-৭ কোয়ার্টার ১ জয়ী - কোয়ার্টার ২ জয়ী
৪-৭ কোয়ার্টার ৩ জয়ী - কোয়ার্টার ৪ জয়ী
তৃতীয় স্থান নির্ধারণী
৬-৭ সেমিফাইনাল ১ বিজিত - সেমিফাইনাল ২ বিজিত
ফাইনাল
৭-৭ সেমিফাইনাল ১ জয়ী - সেমিফাইনাল ২ জয়ী
