জাতিসংঘের নবম মহাসচিব- গুতেরেস

আপডেট : ১০ মার্চ ২০২১, ০০:১৫

দুই মেয়াদে জাতিসংঘের মহাসচিবের পদে থাকা বান কি মুন’র পর নবম মহাসচিব হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হন আন্তোনিও গুতেরেস। গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বেই দেশটির অর্থনৈতিক পুনর্গঠন হয় এবং ইউরোপের একক বাজার ব্যবস্থায় প্রবেশ করে দেশটি। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১০ বছর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ছিলেন তিনি।

পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেসকে পাঁচ বছরের জন্য মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। তাঁর মেয়াদ শুরু হয় ২০১৭ সালের ১ জানুয়ারি।