বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ১২ অঙ্গরাজ্যের মামলা

আপডেট : ১০ মার্চ ২০২১, ০০:৫২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে সম্মিলিতভাবে মামলা করেছে ১২টি অঙ্গরাজ্য। মামলায় নেতৃত্ব দিচ্ছেন মিসৌরির অ্যাটর্নি জেনারেল এরিক স্মিট। স্থানীয় সময় সোমবার দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, প্রেসিডেন্টের জলবায়ু সংক্রান্ত নির্বাহী আদেশের কারণে দেশজুড়ে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। মামলায় এরিকের সঙ্গে রয়েছেন আরকানসাস, অ্যারিজোনা, ইন্ডিয়ানা, কানসাস, মন্টানা, নেব্রাস্কা, ওহাইও, ওকলাহোমা, সাউথ ক্যারোলিনা, টেনেসি ও উটাহ অঙ্গরাজ্যের অ্যাটর্নিরা। -ফক্স নিউজ