আম্পায়ার হিসেবে ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ ছিলেন। ২০১৪ সাল থেকে বিসিবির নবীন আম্পায়ারদের প্রশিক্ষক, কোচ হিসেবে কাজ করেছেন আফজালুর রহমান মাসুম। তিন দশক ধরে আম্পায়ারিংয়ে জড়িত অভিজ্ঞ এ আম্পায়ার গতকাল সকালে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সকালে ফজরের নামাজ আদায়ের পর নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন মাসুম। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তার মৃত্যুতে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি ও বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন।
