সালথায় এবছর পেঁয়াজের ভালো ফলন হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পেঁয়াজ উত্তোলন শুরু করেছে চাষিরা। পেঁয়াজ চাষিরা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন তারা। গত বছর প্রতি বিঘা জমিতে ৬০-৭০ মণ করে পেঁয়াজ পেলেও এবার বিঘাপ্রতি ১০০ মণ পাওয়া যাবে। চাষি রিপন মোল্যা বলেন, এবছর পেঁয়াজের ফলন ভালো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জিবাংশু দাস বলেন, সালথায় চলতি মৌসুমে ১২ হাজার ১৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষাবাদ হয়েছে। পেঁয়াজের ফলনও ভালো হয়েছে। চাষিরা ন্যায্যমূল্য পেলে সামনে পেঁয়াজের আবাদ বাড়বে।
