পটিয়ায় বুধবার সকালে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হয়েছেন। নিহতের নাম আবুল কালাম (৫০)। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ফাতেমা আক্তার। উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শফি মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে ভাতিজা সৌরভ (১৮)।পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জায়গা-জমির বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা আবুল কালাম খুন হয়েছেন। এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
