কচুয়ায় মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। কচুয়া থানার ওসি মহিউদ্দিন জানান, আটককৃতদের মধ্যে মাদকের দুইটি মামলায় চার জন, অপর একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক জন ও সিআর মামলার চার আসামি রয়েছে। তাদের বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
