কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাঁক দক্ষিণপাড়া গ্রামে বুধবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আলতাব মিয়া (২৮)। নিজ ঘরে বিদ্যুত্ সংযোগ দিতে গিয়ে সে বিদ্যুত্স্পৃষ্ট হয়। আলতাব মিয়া ঐ গ্রামের সুন্দর আলীর ছেলে। ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ইটনা থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
