মশার উপদ্রব গ্রামীণ জনপদে

আপডেট : ১০ মার্চ ২০২১, ২২:৪১

সাম্প্রতিক সময়ে মশার উপদ্রব বেড়েছে। শহর থেকে শুরু করে গ্রামীণ জনপদে মশার অত্যাচারে অতিষ্ট মানুষ। আগে শুনতাম, শহরের নানা জায়গায় জলাবদ্ধতার সমস্যা—ময়লা-আবর্জনায় নর্দমা ভর্তি। তাই মশার উপদ্রব বাড়ে। অবশ্য নগরজীবনে মশার উপদ্রব দূর করতে কীটনাশক ছিটানোসহ সচেতনতামূলক অনেক কার্যক্রম নেওয়া হয়। কিন্তু গ্রামীণ জনপদে তেমন কিছু দেখা যায় না। আর সচেতনতার তো কোনো বালাই নেই। এমন পরিস্থিতিতে জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ।

বিধান কুমার পাল

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়