রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ পরিবারের শিশু-কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করেছে পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতি। গতকাল বেলা ১১টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা।
অনুষ্ঠানে তিনি স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে পুলিশের গড়ে তোলা প্রথম প্রতিরোধ যুদ্ধের কথা বলেন। তিনি শিশু-কিশোরদের নিয়ে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন এবং মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বের গল্প শোনান। এছাড়াও অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
