সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রির নিন্দায় পোপ

আপডেট : ১১ মার্চ ২০২১, ০০:৩৯

সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি নিয়ে অস্ত্র নির্মাতা এবং পাচারকারীদের কড়া সমালোচনা করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গতকাল বুধবার ভ্যাটিকান শ্রোতাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই অস্ত্র বিক্রি কারা করেন তা নিয়েও প্রশ্ন তোলেন। গতকালের ভাষণে সাম্প্রতিক ইরাক সফরের অভিজ্ঞতা প্রতিফলিত হয়েছে। অনলাইনে দেওয়া ভাষণে পোপ বলেন, সফরকালে আমি আমাকে জিজ্ঞেস করেছিলাম, সন্ত্রাসীদের কাছে কারা অস্ত্র বিক্রি করেছে? আজ কারা সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করছে যারা অন্য কোথাও নির্বিচার হত্যাকা্ল চালাচ্ছে, যেমন আফ্রিকায়? এটি এমন একটি প্রশ্ন আমি চাই কেউ একজন তার উত্তর দেবে। এর আগে পোপ বলেছিলেন, অস্ত্র নির্মাতা ও পাচারকারীদের সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে।—রয়টার্স