ভাষাসংগ্রামী ডিএ রশীদের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২২:১৪

ভাষাসংগ্রামী ডিএ রশীদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৫৮ সালে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। বিভিন্ন সময়ে দৈনিক সংবাদ ও অধুনালুপ্ত সাপ্তাহিক পূর্বদেশের চিফ রিপোর্টার এবং বিজেএমসির অধীন বিভিন্ন পাটকলে দায়িত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন তিনি। ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় শহীদ দিবস উদযাপনকালে তিনি কারারুদ্ধ হন। ১৯৫৬ সালে তার সম্পাদনায় একুশের সংকলন প্রকাশিত হয়, যা একুশের দ্বিতীয় সংকলন হিসেবে পরিচিত। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সৈন্যদের হাতে নির্যাতিত হন। যুগান্তরের সম্পাদকীয় বিভাগের প্রধান আসিফ রশীদ তার দ্বিতীয় পুত্র। ডিএ রশীদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।