শায়েস্তাগঞ্জ পৌরসভায় ডাম্পিং স্টেশন নেই

আপডেট : ১১ মার্চ ২০২১, ২১:৩৮

শায়েস্তাগঞ্জে পৌরসভার ডাম্পিং স্টেশন না থাকায় সড়ক-মহাসড়ক, বেড়িবাঁধসহ যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, এই পৌরসভায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় গৃহস্থালিসহ নানা ধরনের বর্জ্য পুকুর, ডোবাসহ যত্রতত্র ফেলা হচ্ছে। হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজিব আহমেদ জানান, আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমেদ অলি বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই শায়েস্তাগঞ্জ পৌরসভার ডাম্পিং স্টেশন নির্মাণের কাজ শুরু করা হবে।