দশমিনায় জাটকা বিক্রি করার অপরাধে স্থানীয় তিন মাছ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দশমিনা উপজেলার সদর মাছের বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল কাইয়ুমের যৌথ সমন্বয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাছ ব্যবসায়ী লক্ষ্মীপুর গ্রামের মো. আলম, লিয়ার হোসেন ও রহমানকে জাটকা ধরা ও বিক্রির অপরাধে আটক করে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
