বাগাতিপাড়ার তমালতলা বাজারে বুধবার রাতে অগ্নিকাণ্ড ঘটে। আগুনে বাজারের একটি ভাংড়ির দোকান পুড়ে গেছে। খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নেভায়। ততক্ষণে পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়।
দমকল বাহিনীর প্রধান রফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে কয়েল থেকে আগুনের সূত্রপাত। ভাংড়ির দোকানে প্লাস্টিকসহ বিভিন্ন শুকনো মালামাল থাকায় দ্রুত পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
