মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২২:২১

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর মিরপুরে গতকাল শুক্রবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। সকাল আটটার দিকে মিরপুর-১ নম্বর শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সিদ্দিক মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান। তিনি জানান, প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বেলুন ফোলানোর কাজে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই মারা যান সিদ্দিক। এ সময় একজন ছাত্রীও সামান্য আহত হয়।