গাউছুল আজম (রা.) শরিয়তের বিধিবিধানে অটল ছিলেন —অধ্যক্ষ ছৈয়দ মুনির উল্লাহ্

আপডেট : ১১ মার্চ ২০২১, ২২:১৩

ইসলাম আল্লাহর দেওয়া একমাত্র জীবনবিধান। ইসলামের সুমহান বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পৃথিবীতে অসংখ্য নবি ও রাসুল এসেছেন। নবুয়তের পরিসমাপ্তির পর সেই দায়িত্ব পালন করে চলেছেন আল্লাহর অলিগণ। তারই ধারাবাহিকতায় খলিফায়ে রাসুল হযরত গাউছুল আজম (রা.) সেই পথে আজীবন আহ্বান করে গেছেন শরিয়তের বিধিবিধানের ওপর অটল ও অবিচল থাকতে। বৃহস্পতিবার বাদ এশা থেকে চট্টগ্রাম নগরীর বায়েজিদের গাউছুল আজম সিটিতে অনুষ্ঠিত কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসুল হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম (রা.) স্মরণে ৬৬তম পবিত্র মিরাজুন্নবি (দ.) উদ্যাপন ও সালানা উরসে হযরত গাউছুল আজম (রা.) ইসালে ছাওয়াব মাহফিলে এ মহামনীষীর একমাত্র খলিফা, মোর্শেদে আজম হযরতুলহাজ আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়দ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী এ কথা বলেন।—প্রেস বিজ্ঞপ্তি