রাজধানীর দক্ষিণখানের আশকোনা মেডিক্যাল রোড এলাকায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন শ্যালক মো. হানিফ (২৮)। অভিযুক্ত দুলাভাই জুয়েল রানাকে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত হানিফ ও তার দুলাভাই জুয়েল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেন।
পুলিশ জানিয়েছে, হানিফ ও জুয়েল একই বাসায় বসবাস করতেন। বাসার অগ্রিম ভাড়ার টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাসায় থাকা ফল কাটা ছুরি এনে হানিফের পেটে ঢুকিয়ে দেন জুয়েল। জুয়েলের গ্রামের বাড়ি বরগুনায়।
