আপনার রাশিফল

আপডেট : ১২ মার্চ ২০২১, ১৯:১৫

মুহম্মদ আনিসুল হক

১৩ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ২৮ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৮ রজব ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ২২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৭। শুভ বার: রবি ও সোম। শুভ রত্ন: এমিথিস্ট ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।       

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। প্রয়োজনে পিতার যথাযথ চিকিত্সার ব্যবস্থা করুন। সামাজিকক্ষেত্রে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। সামাজিক যোগাযোগে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আপনার নামে কোনো অপবাদ রটতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। সন্তানের প্রতি খেয়াল রাখুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। পথ চলাচলে সতর্ক থাকুন। আবেগ সংযত রাখুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। বাড়িতে অতিথি আসতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।