ভাসমান সৌরবিদ্যুত্ করছে সিঙ্গাপুর

আপডেট : ১২ মার্চ ২০২১, ২০:১৯

স্থানসংকুলান না হওয়ায় ভাসমান সৌরবিদ্যুত্ প্যানেল স্থাপন করছে সিঙ্গাপুর। বিশ্বের সবচেয়ে ছোট দেশগুলোর একটি সিঙ্গাপুর। কিন্তু অর্থনৈতিক কেন্দ্রবিন্দু হওয়ার কারণে এশিয়ায় মাথাপিছু কার্বন ডাই-অক্সাইড নিঃসারণে এটি উচ্চস্থানে অবস্থান করছে। তবে নদী না থাকার কারণে জলবিদ্যুত্ প্রকল্প স্থাপনের কোনো সুযোগ নেই। পাশাপাশি বাতাসের গতি কম থাকায় বায়ুবিদ্যুত্ প্রকল্প স্থাপনের সুযোগও কম। ফলে পর্যাপ্ত স্থানসংকুলানের অভাবে সমুদ্রতীরে সৌরবিদ্যুত্ প্রকল্পের উদ্যোগ গ্রহণ করে তারা।