কাউখালীতে মাস্ক না পরায় ৪২ জনকে জরিমানা

আপডেট : ১২ মার্চ ২০২১, ২১:০৬

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালীতে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্কবিহীন চলাফেরা করায় ৪২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে কাউখালী সাপ্তাহিক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মোছা. খালেদা খাতুন রেখা।

এ সময় ৪২ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।