সৈয়দপুরে ঢাকা-শিলিগুড়ি ট্রেনের যাত্রাবিরতির দাবি

আপডেট : ১২ মার্চ ২০২১, ২১:০৬

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকা-শিলিগুড়ি রুটে চালু হচ্ছে ট্রেন। এতে দুই দেশে যোগাযোগ বৃদ্ধি পেলেও উত্তরবঙ্গবাসী ভ্রমণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তারা সৈয়দপুরে ট্রেনটির স্টপেজ দাবি করেছেন। নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মারুফ জামান কোয়েল বলেন, আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে সৈয়দপুরে ট্রেনটির স্টপেজ দাবি করছি। সৈয়দপুর সিটি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক তামিম রহমান বলেন, সৈয়দপুরে স্টপেজ দেওয়া না হলে আমরা কঠোর আন্দোলনে যাব। সৈয়দপুর রেলওয়ে মাস্টার শওকত আলী জানান, আন্তর্দেশীয় ট্রেন সৈয়দপুরে থামার বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং এ সংক্রান্ত কোনো চিঠিও পায়নি।