বড়াইগ্রামে তিন ওষুধ বিক্রেতাকে জরিমানা

আপডেট : ১২ মার্চ ২০২১, ২১:০৭

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ও জোনাইল বাজারের তিনটি ওষুধের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় লাইসেন্স নবায়ন না থাকা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম এ অভিযান পরিচালনা করেন। মৌখাড়া বাজারের শিখা ফার্মেসিকে ১৫ হাজার টাকা ও জেলী ফার্মেসিকে ৪০ হাজার টাকা এবং জোনাইল বাজারের সাথী ওষুধ বিতানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।