নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
নাজিরপুরে শুক্রবার দুপুরে সমীর গাইন নামের এক গাঁজাচাষিকে ২৭টি গাঁজা গাছসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সমীর গাইন সামন্তগাতী গ্রামের সুধীর গাইনের ছেলে। দীর্ঘদিন যাবত্ তিনি বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করে তা এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
