পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রতি একটি জিন এক্সপার্ট মেশিন সরবরাহ করা হয়েছে। গত ১৭ জানুয়ারি মেশিনটি পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল জব্বার জানান, জিন এক্সপার্ট মেশিন ইতিমধ্যেই হাসপাতালের একটি কক্ষে স্থাপন করা হয়েছে। এ মেশিন পরিচালনার জন্য মো. হাফিজ উদ্দীন নামে একজন মেডিক্যাল টেকনোলজিস্টকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
তিনি আরো জানান, এ মেশিনের সাহায্যে ‘মাল্টি ড্রাগ রেসিসটেন্স’ (এমডিআর) রোগী শনাক্তকরণ সম্ভব হবে। এতে রোগীদের সঠিক ব্যবস্থাপত্র প্রদান করা সহজ হবে।
