অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা

আপডেট : ১২ মার্চ ২০২১, ২১:০৯

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. আজাদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম এই জরিমানা করেন। এ সময় বালু উত্তোলনে ব্যবহূত একটি ট্রাক্টর, কোদাল ও বেলচা জব্দ করা হয়।