পাবনায় ইছামতি নদীতে খননকাজ শুরু হচ্ছে

আপডেট : ১২ মার্চ ২০২১, ২১:০৯

পাবনা প্রতিনিধি

পাবনার ইছামতি নদীতে খননকাজ শুরু হচ্ছে। আগামী ৩১ মার্চ থেকে এ খননকাজ শুরু হবে বলে জানা গেছে। একই সঙ্গে নদীর পাড়ে রাস্তা নির্মাণ করা হবে। পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ বলেন, আগামী ৩১ মার্চ ইছামতি নদীর দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খননকাজ শুরু হবে। পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মো. মোশারফ হোসেন বলেন, ইছামতি নদীর পাবনা পৌরসভা অংশের অবৈধ দখলদারদের উচ্ছেদ ও খনন কাজের পাশাপাশি নদীর পাড় দিয়ে রাস্তা নির্মাণ করে সৌন্দর্য বাড়ান হবে। খনন কাজের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।