সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরের হাট-বাজারগুলোতে উঠতে শুরু করেছে মৌসুমি নতুন পেঁয়াজ। বর্তমানে পেঁয়াজের বাজারমূল্য ভালো থাকায় খুশি কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলায় ১৬,৫০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০০ হেক্টর বেশি জমিতে। কৃষক ডা. মাজেদুল হক বলেন, এবছর প্রতি বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করতে ৩০-৩৫ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমান বাজার অনুযায়ী বিঘা প্রতি পেঁয়াজের বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে ৭০-৯০ হাজার টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার বলেন, পেঁয়াজের বর্তমান বাজার মূল্য ভালো রয়েছে।
