কয়রা (খুলনা) সংবাদদাতা
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ হড্ডা টহল ফাঁড়ির আওয়াতাধীন শিবসা নদীতে অভিযান চালিয়ে জ্বালানি কাঠসহ দুই পাচারকারিকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার বিকেলে হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে শিবসা নদী এলাকা সুন্দরবনের অবৈধ কর্তণ নিষিদ্ধ জ্বালানি কাঠ পাচারকালে একটি নৌকাসহ দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন সামাদ গাজী ও জাহিদুর রহমান। এদেরকে শুক্রবার কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. আবু সালেহ বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। সুন্দরবনে কাঠ পাচারসহ বন অপরাধরোধে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
