জামালপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১২ মার্চ ২০২১, ২১:১৫

জামালপুর প্রতিনিধি

জামালপুরের নরুন্দিতে ডোবা থেকে শুক্রবার দুপুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ টিপু সুলতান জানান, তারাগঞ্জ বাজারের পাশে একটি ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায়নি। জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খানের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে।