কুড়িগ্রাম প্রতিনিধি
ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনা এবং পপুলার লাইফ ইনস্যুরেন্সের পৃষ্ঠপোষকতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা বঙ্গবন্ধু ১৮তম আন্তঃজেলা মহিলা ভলিবল। আজ হতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে স্বাগতিক কুড়িগ্রামসহ ১২টি জেলা অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে রংপুর, কুষ্টিয়া, পাবনা, খুলনা, বাগেরহাট, রাঙ্গামাটি, কুমিল্লা, সাতক্ষীরা, রাজবাড়ী, ঝিনাইদহ এবং রাজশাহী মহিলা ভলিবল দল। খেলবে চার গ্রুপে। ১৬ মার্চ বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
