এখনো শতভাগ ফিট না -ফেদেরার

আপডেট : ১২ মার্চ ২০২১, ২১:৩২

হাঁটুর ইনজুরির জন্য ১৪ মাসের অনুপস্থিতি শেষে কোর্টে ফিরে দ্বিতীয় ম্যাচেই হেরে গেলেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে গত বৃহস্পতিবার নিকোলোজ বাসিলাভশভিলির বিপক্ষে ৬-৩, ১-৬, ৫-৭ গেমে হেরে গেছেন তিনি। এর আগে বুধবার, ফেরার পর নিজের প্রথম ম্যাচে যুক্তরাজ্যের ড্যান ইভানসকে হারিয়ে শুভসূচনা করেছিলেন ফেদেরার। হাঁটুর দুই অস্ত্রোপচারের ঝাঁকি কাটিয়ে ২০২০-র জানুয়ারির পর এই টুর্নামেন্ট দিয়েই কোর্টে ফিরেছিলেন ২০ বার গ্রান্ডস্লাম জেতা ফেদেরার। দীর্ঘ বিরতির পর কোর্টে ফিরে এই পরাজয়কে মোটেই বড় করে দেখছেন না তিনি, ‘এতোদিন পর ফিরে বড় খেলোয়াড়দের সঙ্গে পর পর তিন সেট খেলতে পেরেই আমি আসলে খুশি। আমি এখনো শতভাগ ফিট না। পুরোপুরি ফিট হতে এখনো পাঁচ-ছয় সপ্তাহ সময় লাগবে আমার।’