দিরাই-শাল্লার দুই স্কুল সরকারিকরণ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২১:২০

সুনামগঞ্জ জেলার বেসরকারি আরও দুই স্কুল সরকারিকরণ হয়েছে। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বিদ্যালয়গুলো হলো— জেলার দিরাই উপজেলার দিরাই উচ্চ বালিকা বিদ্যালয় এবং শাল্লা উপজেলার গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়।

এ ছাড়াও প্রজ্ঞাপনে একই সঙ্গে দেশের আরও ১৪টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে আরও ২৮০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। এ নিয়ে মোট ২৯৬টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো।