নারায়ণগঞ্জ:বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকায় ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে সেগুলোকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ নয়ন মিয়া জানান, নিয়ম না মেনে ইট তৈরি ও ইটভাটার আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করায় ৫টি ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সবগুলো ভাটার অবৈধ ইট ভেকু দিয়ে ভেঙে পানিতে ভিজিয়ে নষ্ট করা হয়েছে (ছবিতে পানি দিয়ে ইট ভেজানোর দৃশ্য)। বৃহস্পতিবার বিকালে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ —ইত্তেফাক