সৌদি আরবে হজ্জ ও ওমরাহ মন্¿ী বরখাস্ত

আপডেট : ১৩ মার্চ ২০২১, ০০:১১

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তার হজ্জ ও ওমরাহ মন্¿ী মোহাম্মদ সালেহ বিন তাহের বেন্তেনকে বরখাস্ত করেছেন। গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এই তথ্য জানিয়েছে।  খবর মিডল ইস্ট মনিটরের

মোহাম্মদ সালেহ বিন তাহের বেন্তেনের জায়গায় দায়িত্ব পেয়েছেন ইছাম বিন সাদ বিন সাঈদ। প্রতিমন্¿ী এবং মন্¿িপরিষদের অন্যান্য সদস্যদের নিজেদের দায়িত্ব পালন করে যেতে হবে বলে সরকারি বিবৃতিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মন্¿ীর পদমর্যাদা দিয়ে সুপ্রিম প্রশাসনিক আদালতের সভাপতি হিসেবে শেখ আলি আল-সাওবীকে নিয়োগ দিয়েছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। তবে কী কারণে এসব পরিবর্তন আনা হয়েছে সেই বিষয়ে কিছু জানানো হয়নি।