ঘিওরে গীতা স্কুলের উদ্বোধন

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০০:১২

মানিকগঞ্জের ঘিওরে সার্বজনীন গীতা স্কুলের উদ্বোধন করা হয়েছে।  মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৫ম পর্যায়) এর আওতায় উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের গাংডুবী গ্রামের শ্রী শ্রী মহাদেব মন্দিরে এ স্কুলের যাত্রা শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে।

শিক্ষক ক্ষিতীশ চন্দ্র সরকারের সভাপতিত্বে গীতা স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মন্দির কমিটির সভাপতি সুবোধ কুমার সরকার ও সাধারণ সম্পাদক সুবীর কুমার সরকার। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- শিক্ষক বাসনা রায়, সমাজ সেবক পলাশ রায়, মন্দির ব্যবস্থাপনা কমিটির সদস্য ফণিন্দ্র সরকার, অমর চন্দ্র সরকার, মনমোহন সরকার প্রমুখ। বক্তারা বলেন, গীতা পাঠ ও গীতা বিষয়ে আলোচনা ছাত্র-ছাত্রীদের ধর্মীয় অনুশাসন  মেনে চলা ও সত্ পথে চলার সহায়ক হবে।

উল্লেখ্য, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে  ১০ থেকে ১৮ বছর বয়সী  ৩০ জন সনাতন ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রীর হাতে গীতা বই ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পরিশেষে, মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।